ভিডিও শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৩ অক্টোবর, ২০২৬ ১২:১০ পিএম

মেজর (অব.) আখতারুজ্জামানকে আজ নেওয়া হবে আদালতে

মেজর (অব.) আখতারুজ্জামানকে আজ নেওয়া হবে আদালতে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে গ্রেফতার জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে আজ (শনিবার) আদালতে নেওয়া হবে। বর্তমানে তিনি বিমানবন্দর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

আজ শনিবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তাকে লাঞ্ছিত অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানার করা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাজিদুল ইসলাম এ তথ্য জানান।

মাজিদুল ইসলাম বলেন, আজ (শনিবার) আসামি আখতারুজ্জামানকে আদালতে নেওয়া হবে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

আরও পড়ুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। যা পরবর্তীতে হুমকি-ধামকির পর্যায়ে পৌঁছায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইন অনুযায়ী রিমান্ডের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেজর (অব.) আখতারুজ্জামানকে আজ নেওয়া হবে আদালতে

১

নেপালে তুষারধসে নিহত বেড়ে ১৫

২

রূপপুরের পথে ইউরেনিয়াম

৩

সরকার বলেছে আই হ্যাভ এ প্ল্যান, আসলে কোনো প্ল্যান নেই: পাটোয়ারী

৪

'ঢালিউড অ্যাওয়ার্ড'-এ প্রথমবার মৌসুমী

৫

পর্দা উঠলো এনসিএল আসরের

৬