ভিডিও শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৩ অক্টোবর, ২০২৬ ১০:৫৯ এএম

প্রথম সপ্তাহে ৫৩ কোটি, বক্স অফিসে কেমন চলছে ‘দ্য বন’ সিনেমাটি

প্রথম সপ্তাহে ৫৩ কোটি, বক্স অফিসে কেমন চলছে ‘দ্য বন’ সিনেমাটি

দীর্ঘদিন পর ফ্যান্টাসি হরর-থ্রিলার ঘরানার সিনেমা নিয়ে বড়পর্দায় ফিরেছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল থাকলেও প্রেক্ষাগৃহে আসার পর সমালোচক ও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ‘দ্য বন’।

তবে সিনেমাটির বক্স অফিসের চিত্র কিছুটা ভিন্ন। মুক্তির প্রথম সপ্তাহেই ভারতে ৫৩ কোটি রুপির বেশি নেট আয় করেছে ‘দ্য বন’। ফলে মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেও বক্স অফিসে সিনেমাটি যে দর্শক টানতে সক্ষম হয়েছে, আয়-পরিসংখ্যান থেকে সেটিই দেখা যাচ্ছে।

ভারতের সিনেমার বাণিজ্য বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’র তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ভারতে প্রায় ৪ কোটি ৪০ লাখ রুপি আয় করেছে সিনেমাটি। প্রথম সপ্তাহের অন্য দিনের তুলনায় এটি এক দিনের হিসাবে কম আয় হলেও, সামগ্রিক ব্যবসায় এর প্রভাব পড়েনি।

সপ্তম দিনের আয় যোগ করে ভারতে ‘দ্য বন’র মোট নেট কালেকশন দাঁড়িয়েছে প্রায় ৫৩ কোটি ৫০ লাখ রুপি। ফলে প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই সিনেমাটি ৫০ কোটি রুপির ঘর পেরিয়েছে।

আরও পড়ুন

সিনেমাটিতে সিদ্ধার্থ মালহোত্রা ও তামান্না ভাটিয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আরও কয়েকজন পরিচিত মুখ। ফ্যান্টাসি, হরর ও থ্রিলারের মিশেলে নির্মিত সিনেমাটির গল্পে রহস্য ও অতিপ্রাকৃত আবহকে গুরুত্ব দেওয়া হয়েছে।

মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া একরকম না হলেও বক্স অফিসে প্রথম সপ্তাহের আয় নির্মাতাদের জন্য স্বস্তির খবর। এখন দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি কতটা দর্শক ধরে রাখতে পারে, সেটিই হয়ে উঠেছে আলোচনার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম সপ্তাহে ৫৩ কোটি, বক্স অফিসে কেমন চলছে ‘দ্য বন’ সিনেমাটি

১

মৃত্যুদণ্ডের মঞ্চে বিরল ঘটনায় অবাক সাংবাদিক

২

ট্রাম্পের চাপে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেল ছাড়ছে জি-৭

৩

ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০২

৪

হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী, ট্রলি বাড়ানোর নির্দেশ

৫

বে অব বেঙ্গল কনভারসেশন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬