ভিডিও শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৩ অক্টোবর, ২০২৬ ১১:১৬ এএম

পর্দা উঠলো এনসিএল আসরের

পর্দা উঠলো এনসিএল আসরের

নানা নতুনত্বের জাতীয় লিগের ২৮তম আসরের পর্দা উঠলো। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় প্রথম শ্রেণীর এই টুর্নামেন্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু, বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নু, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, সিসিডিএম চেয়ারম্যান চৌধুরী মঈনউদ্দিন ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এবারের আসরে সাত রাউন্ডের লড়াইয়ে প্রতিটি দল খেলবে সাতটি করে ম্যাচ, সব মিলিয়ে মাঠে গড়াবে ২৮টি ম্যাচ।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুরের প্রতিপক্ষ ঢাকা বিভাগ। উদ্বোধনী রাউন্ডের বাকি তিন ম্যাচ হচ্ছে দেশের আরও তিন ভেন্যুতে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে খুলনা ও বরিশাল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লড়ছে চট্টগ্রাম ও রাজশাহী।

আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের প্রতিপক্ষ ময়মনসিংহ। এছড়া রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও কক্সবাজার একাডেমি মাঠেও এবারের জাতীয় লিগের ম্যাচ মাঠে গড়াবে।

আরও পড়ুন

তবে এবারের এনসিএলের শুরুটা হবে একটু ভিন্ন আবহে। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে শুরুর কয়েকটি রাউন্ডে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে পাওয়া যাবে না। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পাশাপাশি ত্রিদেশীয় সিরিজ থাকায় শান্ত-লিটনদের মতো জাতীয় দলের ক্রিকেটাররা থাকবেন ব্যস্ততায়।

তাতেই সুযোগটা বড় হয়ে উঠছে অন্যদের জন্য। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের সামনে এনসিএলের মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ। নতুনদের জন্য নজরে আসার, আর অভিজ্ঞদের জন্য নিজেদের জায়গা আরও শক্ত করার লড়াই।

এই আসরে থাকছে বেশ কিছু নতুনত্ব। প্রথমবার ক্রিকেটাররা মাঠে নামলেন ব্যাগি ক্যাপ পরে। প্রত্যেক ব্যাটার  বিভাগভিত্তিক রঙের কাস্টমাইজড হেলমেট পড়েই ব্যাটিং করছেন। এছাড়া এর অধিনায়করা প্রথমবার ব্লেজার পরে টস করতে নেমেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠলো এনসিএল আসরের

১

যে কারণে ২০৩০ সালে একই বছরে দুইবার রমজান পালিত হবে

২

ব্যালন ডি’অর দৌড় থেকে পিছিয়ে পড়ার শঙ্কায় ইয়ামাল

৩

বঙ্গোপসাগরীয় অঞ্চলকে যৌথ সমৃদ্ধির এলাকায় পরিণত করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী তারেক রহমান

৪

প্রথম সপ্তাহে ৫৩ কোটি, বক্স অফিসে কেমন চলছে ‘দ্য বন’ সিনেমাটি

৫

মৃত্যুদণ্ডের মঞ্চে বিরল ঘটনায় অবাক সাংবাদিক

৬