চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর, চুক্তির মেয়াদ ১৫ বছর
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য আন্তর্জাতিক টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় টার্মিনাল ও সংশ্লিষ্ট ওভারফ্লো ইয়ার্ড পরিচালনার জন্য চুক্তির খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একটি টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান ১৫ বছর মেয়াদে এনসিটি ও এর ওভারফ্লো ইয়ার্ড পরিচালনা করবে। এ জন্য স্বাক্ষরিতব্য রেয়াতি চুক্তির খসড়া চূড়ান্ত অনুমোদনের প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করা হয়।
এদিকে একই বৈঠকে দেশে ইউরিয়া সারের নিরাপত্তা মজুদ নিশ্চিত করতে এক লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সরাসরি ক্রয় পদ্ধতিতে সংযুক্ত আরব আমিরাতের জেএসসি ডেল্টা স্টার ট্রেডিং এফজেড-এলএলসি ও রাশিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেএসসি শচেকিনোআজটের কাছ থেকে এ সার আমদানি করবে।
আরও পড়ুনশিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজার থেকে সার আমদানিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি দেশের কয়েকটি সার কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় অভ্যন্তরীণ চাহিদা পূরণেও ঘাটতির আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় সম্ভাব্য সংকট মোকাবিলা ও পর্যাপ্ত মজুদ গড়ে তুলতে এক লাখ টন ইউরিয়া আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। সার কেনার ক্ষেত্রে বিসিআইসির বিদ্যমান সরকারি পর্যায়ের চুক্তিতে ব্যবহৃত মূল্য নির্ধারণ সূত্র অনুসরণ করা হবে।
এনসিটি পরিচালনার বিষয়ে সরকারের এ উদ্যোগ এমন সময়ে এসেছে, যখন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছে। টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার উদ্যোগের বিরোধিতা করে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন আন্দোলনও করে আসছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1790861238.jpg)





_medium_1790844077.jpg)
_medium_1790851454.jpg)
_medium_1790852372.jpg)