ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬ ০৮:৩২ পিএম

অফিসের প্রত্যেক কর্মীকে আইফোন উপহার দিলেন বস

সংগৃহীত,অফিসের প্রত্যেক কর্মীকে আইফোন উপহার দিলেন বস

আন্তর্জাতিক ডেস্ক : অফিসের প্রত্যেক কর্মীকে নতুন আইফোন উপহার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি প্রতিষ্ঠানের মালিক। ভারতের কেরালায় জন্ম নেওয়া এই ব্যবসায়ীর নাম নিশাদ হুসাইন।

সম্প্রতি তার কর্মীদের উপহার দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশ করেন নিশাদ হুসাইনের স্ত্রী হাসিনা নিশাদ।

ভিডিওতে দেখা যায়, একটি টেবিলের ওপর কয়েকটি মোড়ানো উপহারের বাক্স রাখা। এরপর কর্মীরা একে একে সেখান থেকে উপহার বেছে নেন।

উপহারের বাক্স খুলে কয়েকজন কর্মী নতুন আইফোন পান। তবে কয়েকজনের বাক্সে ছিল চকলেট বার। এতে মনে হচ্ছিল, কেউ কেউ হয়তো তুলনামূলক কম দামি উপহার পেয়েছেন। কিন্তু এরপরেই আসে চমক।

হাসিনা নিশাদ নিজে এসে চকলেট পাওয়া কর্মীদের হাতেও আইফোন তুলে দেন। ফলে শেষ পর্যন্ত সব কর্মীর জন্যই ছিল বিশেষ উপহার।
কর্মীদের এই উপহার দেওয়ার সময় অবদানের কথাও তুলে ধরেন নিশাদ হুসাইনের স্ত্রী ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাদ। তিনি বলেন, প্রতিষ্ঠানের অগ্রগতির পেছনে কর্মীদের নিষ্ঠা এবং সম্মিলিত শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আরও পড়ুন

ভিডিওর ক্যাপশনে লেখেন, সত্যিকারের সাফল্য আসে কর্মীদের নিষ্ঠা, ইতিবাচক মনোভাব ও সম্মিলিত শক্তি থেকে। প্রতিটি প্রচেষ্টা, ধারণা ও অবদান প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন তিনি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সেটি ২৪ লাখের বেশি বার দেখা হয়েছে। এসেছে হাজারও মন্তব্য।

অনেকেই কর্মীদের প্রতি নিশাদ ও তার স্ত্রীর এমন আচরণের প্রশংসা করেছেন। কেউ কেউ আবার মজা করে জানতে চেয়েছেন, এই প্রতিষ্ঠানে নতুন কোনো চাকরির সুযোগ আছে কি না।
একজন মন্তব্য করেন, তার বস নাকি ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে দাবি করছেন। আরেকজন মজা করে লিখেছেন, ‘চাকরি আছে? আমিও এই প্রতিষ্ঠানে যোগ দিতে চাই।’

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসের প্রত্যেক কর্মীকে আইফোন উপহার দিলেন বস

১

আল আমিনের লেখা ও সুরে শুভ’র কন্ঠে ‘বউ বানিয়ে আনবো ঘরে’

২

দেশের বিভিন্ন জেলায় বড় বড় চুরির ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়

৩

বগুড়ায় রোববার থেকে কোর্টের কার্যক্রম চলবে: আব্দুল বাছেদ

৪

যেখানে গান গাইতে বেশি ভালোবাসেন মিতালী

৫

বগুড়ার মোকামতলায় ৮ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

৬