আল আমিনের লেখা ও সুরে শুভ’র কন্ঠে ‘বউ বানিয়ে আনবো ঘরে’
বিনোদন ডেস্ক : প্রকাশ পেলো শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী কাজী শুভ’র একক ডিজিটাল অ্যালবাম ‘কেউ বুঝলো না’। এই অ্যালবামে কাজী শুভ’র কন্ঠে দশটি গান প্রকাশিত আছে। এরমধ্যে ‘বউ বানিয়ে আনবো ঘরে’ গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আল আমিন। মিউজিক করেছেন আহমেদ সজীব। গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। কাজী শুভ’র প্রথম ডিজিটাল অ্যালবামে আল আমিনের একটি গান থাকায় বেশ উচ্ছ্বসিত আল আমিন।
আল আমিন বলেন,‘ কাজী শুভ ভাইয়ের গান আমার খুউব ভালোলাগে। তার গাওয়া অনেক গানই আমার প্রিয়। তার প্রথম ডিজিটাল অ্যালবামে আমার লেখা ও সুর করা বউ বানিয়ে আনবো ঘরে-যুক্ত থাকায় সত্যিই আমি খুউব খুশী। গানটি শোনার জন্য সবার কাছে বিনীত অনুরোধ রইলো। ধন্যবাদ ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব দাদাকে আমাকে এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত রাখার জন্য। ধন্যবাদ আমার প্রিয় ভাই মোঃ সামছুল হুদা ভাইকে আমাকে সবসময় অনুপ্রেরণা দেবার জন্য।’
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1790858637.jpg)
_medium_1790854186.jpg)
_medium_1790853663.jpg)
_medium_1790838915.jpg)


_medium_1790846447.jpg)