ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬ ০৩:২২ পিএম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করলে ছোট্ট মরিয়মের দুনিয়া ছাড়া লাগতো না

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগের মধ্যেই বিএনপি’র সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এ নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক একটি স্ট্যাটাস পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। যেখানে তিনি বিএনপি’র এমপি মিষ্টির পদত্যাগের নির্দেশ ও জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার ঘটনার অবতারণা করেছেন।

ওই স্ট্যাটাসে তিনি বিএনপি’র অবস্থান ব্যাখ্যা করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংরক্ষিত নারী এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এবং অপরাধ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। এটি আবারও প্রমাণিত হলো। সেখানে তিনি গাজী নজরুলের পদত্যাগ না করার বিষয়টি তুলে ধরে বলেন, কিন্তু জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকেও যদি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান পদত্যাগ করতে বাধ্য করতেন, তাহলে হয়তো ছোট্ট মেয়ে মরিয়মের দুনিয়া ছাড়া লাগতো না।

আরও পড়ুন

রাশেদ খাঁন তার পোস্টে আরও লেখেন, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যারা অপচেষ্টা করবে এবং যারা নিজের স্বার্থের জন্য দলের নাম ভাঙিয়ে অপকর্মে লিপ্ত হবে, তাদের বিষয়ে প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তই যথেষ্ট হবে। তিনি লেখেন, সুতরাং দেশ ও জনগণের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী যে পরিকল্পনা হাতে নিয়েছেন, সেটি বাস্তবায়নে সহযোগিতা করুন। তার উদ্যোগ ও ভালো কাজ কোনো ব্যক্তির অপরাধে মলিন হওয়ার সুযোগ নেই, তিনি সুযোগ দেবেন না, ইনশাআল্লাহ।

গত ২৪ সেপ্টেম্বর দিনগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। এ নিয়ে গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিষয়টি তদন্তাধীন। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করলে ছোট্ট মরিয়মের দুনিয়া ছাড়া লাগতো না

১

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত,আহত ৪ জন

২

সাংগঠিনক পদেক্ষপ যথেষ্ট না, দেশবাসী দৃশ্যমান আইনি পদক্ষেপ দেখতে চায়

৩

মুন্সীগঞ্জে রেললাইনের পাশ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

৪

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধর্ষণ করতে গিয়ে লিঙ্গ হারাল লম্পট!

৫

এশিয়ান গেমসের স্বর্ণের লড়াইয়ে ভারত-পাকিস্তান

৬