ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬ ০১:১৫ পিএম

শুটিংয়ে গুরুতর আহত অমিতাভ বচ্চন

শুটিংয়ে গুরুতর আহত অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক : রিয়েলিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’-র সেটে দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। শুটিং চলাকালীন হঠাৎ পিছলে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন ৮৩ বছর বয়সী এ মেগাস্টার।

গতকাল বুধবারের পর্বে কেবিসি’র মঞ্চে এক ব্যতিক্রমী দৃশ্য নজর কাড়ে দর্শকদের। সাধারণত শোর শুরুতে মঞ্চের মধ্যে দাঁড়িয়ে নিজের আইকনিক ভঙ্গিতে প্রারম্ভিক বক্তব্য দেন বিগ বি। কিন্তু এ পর্বে তাকে শুরু থেকেই সঞ্চালকের আসনে বসে থাকতে দেখা যায়। ঘটনার বিবরণ দিয়ে অমিতাভ বচ্চন বলেছেন, ‘সাধারণত আমি দাঁড়িয়েই কথা বলি। কিন্তু গত পর্বের শুটিংয়ের সময় পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছি। সোজা হয়ে দাঁড়াতে একটু কষ্ট হচ্ছে, তাই আজ বসেই কথা বলছি।’ তবে ভক্তদের চিন্তা না করার পরামর্শ দিয়ে তিনি জানান, আঘাত খুব একটা গুরুতর নয় এবং তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

আরও পড়ুন

অন্যদিকে, সম্প্রতি অমিতাভ বচ্চনের অভিনয় ছেড়ে দেওয়ার গুঞ্জন নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল নেট দুনিয়ায়। নিজের ব্লগে তিনি লিখেছিলেন, অনেক রাত হলো, এবার রিটায়ার করার সময়...’। এ ‘রিটায়ার’ শব্দটিকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমে তার অভিনয় থেকে অবসরের খবর চাউর হয়ে যায়। ঘটনায় বেশ রসিকতা ও ক্ষোভের সুরেই জবাব দিয়েছেন বিগ বি। খবরের কাগজের কাটিং শেয়ার করে তিনি লেখেন, ‘আরে মশাই, আমি কাজ থেকে অবসর নিচ্ছি না। ইংরেজিতে ‘রিটায়ার টু বেড’ মানে যে রাতে ঘুমাতে যাওয়া— তা মিডিয়া বুঝতে পারেনি। আর আমার ঘুমানোর জায়গায় তো আপনাদের আমন্ত্রণ জানানো হয়নি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুটিংয়ে গুরুতর আহত অমিতাভ বচ্চন

১

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র : স্বাস্থ্যমন্ত্রী

২

এবার জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো!

৩

বিএনপি’র এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

গাজায় হামলা চালিয়ে সাংবাদিকসহ আটজনকে হত্যা করল ইসরায়েল

৫

বাংলা কিউআরে লেনদেনে কোনো চার্জ লাগবে না : অর্থমন্ত্রী

৬