ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬ ০৭:২১ পিএম

ময়মনসিংহে নান্দাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহে নান্দাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে জান্নাত ও রাফি মিয়া নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামখেলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের লাল মিয়ার মেয়ে জান্নাত (২) এবং চর বেতাগৈর ইউনিয়নের আনন্দ বাজার এলাকার রুবেল মিয়ার ছেলে রাফি মিয়া (২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জান্নাত ও রাফি বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাদের ভাসতে দেখেন। সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

প্রতিবেশী কামরুল ইসলাম মেম্বার বলেন, দুপুরের দিকে শিশুরা বাড়ির পাশেই খেলছিল। অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মরদেহ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে নান্দাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

১

প্রকাশ পেলো মিনুর কন্ঠে ‘কৃষ্ণ কালা’

২

তরুণ ছাত্রসমাজ আপনাকে দেশে আসার সুযোগ করে দিয়েছে : প্রধানমন্ত্রীকে ডাকসু নেতা আসিফ

৩

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

৪

মাদক সেবনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বহিষ্কার

৫

গেজেটে নাম আসার বিষয়ে আমি খুব আশাবাদী ছিলাম : ঢাবি শিক্ষার্থী বেলাল

৬