ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬ ০৭:০৫ পিএম

মাদক সেবনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বহিষ্কার

মাদক সেবনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জের ইটনা উপজেলা আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
 
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) এনসিপির কিশোরগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক রাতুল নাহিদ ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাজমুল ঠাকুরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এতে আরও বলা হয়, অভিযোগের গুরুত্ব বিবেচনায় এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের পরামর্শে এবং জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবিরের নির্দেশক্রমে এ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।
 
এ বিষয়ে এনসিপির কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবির বলেন, নাজমুল ঠাকুরের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি দলের নজরে আসার পর যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। সংগঠনের নীতি ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক সেবনের ভিডিও ভাইরাল, এনসিপি নেতা বহিষ্কার

১

গেজেটে নাম আসার বিষয়ে আমি খুব আশাবাদী ছিলাম : ঢাবি শিক্ষার্থী বেলাল

২

মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন, চার মামলায় আসামি ১০০০

৩

বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী

৪

ফের ঠাকুমা চরিত্রে শ্রাবন্তী

৫

৬৪ জেলায় ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

৬