ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬ ১২:৩৪ পিএম

ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ রুবিওর

ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ রুবিওর

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা ফের অচলাবস্থায় পড়ার পর সোমবার এই নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইরানি প্রতিনিধিদলকে বের করে দিয়েছেন, যারা তাদের স্বাগত জানানোর সময়ের চেয়েও বেশি অবস্থান করছিল। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ হয়ে গেছে, তাই তাদের যাওয়ার সময় হয়েছিল। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনকে কেন্দ্র করে ইরানি প্রতিনিধিদলটি সেখানে অবস্থান করছিল।

আরও পড়ুন

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, রুবিওর নির্দেশ পাওয়ার কয়েক ঘণ্টা পর আরাঘচি ও অন্য ইরানি কর্মকর্তারা নিউইয়র্ক থেকে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা হন। তবে ইরানি প্রতিনিধিদলের দাবি ছিল, তারা এমনিতেই শিগগিরই নিউইয়র্ক ছাড়ার পরিকল্পনা করেছিলেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ার পরই রুবিও এই নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ রুবিওর

১

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩

২

ন্যাটোর সঙ্গে উত্তেজনা, পরমাণু হামলার হুমকি রাশিয়ার

৩

দেশে যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

 রূপপুর পারমাণবি বিদ্যুৎ কেন্দ্রে সেফটি ভাল্বের সমস্যার সমাধান, সফল পরীক্ষা সম্পন্ন

৫

বলিভিয়ার জালে মেসিবিহীন আর্জেন্টিনার এক হালি গোল

৬