ভিডিও বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৬ ১২:২০ পিএম

ন্যাটোর সঙ্গে উত্তেজনা, পরমাণু হামলার হুমকি রাশিয়ার

ন্যাটোর সঙ্গে উত্তেজনা, পরমাণু হামলার হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে উত্তেজনার মধ্যেই পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে পরমাণু হামলার হুমকি দিয়েছে রাশিয়া। মস্কো বলছে, ন্যাটো যদি বাল্টিক সাগরীয় রুশ ভূখণ্ড কালিনিনগ্রাদকে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার চেষ্টা করে, তাহলে প্রয়োজনে পারমাণবিক অস্ত্রসহ তাদের পুরো অস্ত্রভান্ডার ব্যবহারের প্রস্তুতি রয়েছে।

সদস্য দেশগুলোর কাছে পাঠানো একটি কূটনৈতিক নথির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। বুধবার পাঠানো ওই কূটনৈতিক স্মারকে দাবি করা হয়, ‘ন্যাটো কালিনিনগ্রাদে আকাশ ও নৌ অবরোধের প্রস্তুতি নিচ্ছে’—এমন তথ্য মস্কোর হাতে রয়েছে। জবাবে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন, ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট। তিনি রাশিয়াকে ‘পারমাণবিক হুমকি দেওয়া বন্ধ করার’ আহ্বান জানান এবং মস্কোর ওই নথিকে ‘সহায়ক নয়’ বলে মন্তব্য করেন। তবে রুটে হুমকিটির গুরুত্বও কিছুটা খাটো করে দেখান। তিনি বলেন, ‘পুতিন জানেন, ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতে তিনি কখনোই জিততে পারবেন না।’

পোল্যান্ড ও লিথুয়ানিয়া—দুই ন্যাটো সদস্য দেশের মাঝখানে অবস্থিত কালিনিনগ্রাদ রাশিয়ার একটি বিচ্ছিন্ন ভূখণ্ড। বাল্টিক সাগরের তীরে অবস্থিত এই অঞ্চল রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। সেখানে রুশ বাল্টিক নৌবহর এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ইস্কান্দার ক্ষেপণাস্ত্রব্যবস্থা মোতায়েন রয়েছে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর সাড়ে চার বছরেরও বেশি সময় পর এ পাল্টাপাল্টি বক্তব্য সামনে এলো। এরই মধ্যে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোতেও উত্তেজনা ছড়িয়ে পড়ছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিজেদের আকাশসীমায় কথিত অনুপ্রবেশের ঘটনার পর পোল্যান্ড তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করেছে। সূত্র : আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটোর সঙ্গে উত্তেজনা, পরমাণু হামলার হুমকি রাশিয়ার

১

দেশে যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

২

 রূপপুর পারমাণবি বিদ্যুৎ কেন্দ্রে সেফটি ভাল্বের সমস্যার সমাধান, সফল পরীক্ষা সম্পন্ন

৩

বলিভিয়ার জালে মেসিবিহীন আর্জেন্টিনার এক হালি গোল

৪

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ

৫

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ২২

৬