ভিডিও বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৮ পিএম

নাটোরের লালপুরে লাশবাহী এ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

নাটোরের লালপুরে লাশবাহী এ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে লাশবাহী এ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত সাদেক আলী (৫৫) উধনপাড়া হাজির মোড় গ্রামের মৃত জুড়ান মন্ডলের ছেলে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে সাদেক আলী ঘুম থেকে উঠে বাড়ির সামনে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন। এসময় একটি এ্যাম্বুলেন্স রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃত শিশুকে নিয়ে কুষ্টিয়ার চৌরহাসে যাওয়ার সময় রহিমপুর এলাকায় আঞ্চলিক সড়কে পিছন দিক থেকে সাদেক আলীকে ধাক্কা দেয়। এতে সাদেক আলী গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী আহত সাদেক আলীকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যান।

এসময় এলাকাবাসী ঘাতক এ্যাম্বুলেন্স ও এ্যাম্বুলেন্স চালকের সহকারী মো. মুসা ইসলামকে (২০) আটক করেন পুলিশে সোপর্দ করেন। চালক মো. সাইফ খাঁ পালিয়ে যান। চালকের সহকারী মো. মুসা ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার মোল্লা তাগোর মোড় এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে।

আরও পড়ুন

লালপুর থানার (ওসি) শফিকুল ইসলাম বলেন, আবেদনের প্রেক্ষিতে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ্যাম্বুলেন্সটির বিরুদ্ধে সাদেক আলীর পরিবারের কোন অভিযোগ না থাকায় চালকসহ এ্যাম্বুলেন্সটিও ছেড়ে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের লালপুরে লাশবাহী এ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

১

২৩৪ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ, এইচএসসি পাসেই চাকরির সুযোগ

২

শিল্প মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, আবেদন ফি ছাড়াই চাকরির সুযোগ

৩

রংপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন

৪

খালেদ মুন্নার গানে প্রথমবার একসঙ্গে রাজেশ-অনুরূপ আইচ

৫

জয়পুরহাটে যৌতুকের দাবিতে গৃহবধূকে দাহ্য পদার্থ নিক্ষেপের অভিযোগ

৬