প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৯ পিএম
খালেদ মুন্নার গানে প্রথমবার একসঙ্গে রাজেশ-অনুরূপ আইচ
খালেদ মুন্নার গানে প্রথমবার একসঙ্গে রাজেশ-অনুরূপ আইচ
বাংলাদেশের সংগীত জগতে স্ব স্ব ক্ষেত্রে জনপ্রিয় দুজন ব্যক্তিত্ব হচ্ছেন রাজেশ ঘোষ ও অনুরূপ আইচ। প্রথমজন সুরকার। দ্বিতীয়জন গীতিকার। দুজনের ব্যাক্তিগত সম্পর্ক ২৫ বছরের। কিন্তু একসঙ্গে তারা গান করলেন এই প্রথম। ‘কেন হলি না আমার’ শিরোনামের গানটি গেয়েছেন খালেদ মুন্না।
এক যুগ পর প্রকাশিত খালেদ মুন্নার একক অ্যালবামে থাকবে গীতিকার অনুরূপ আইচের লেখায়, রাজেশ ঘোষের সুরে ও রোজেন রহমানের সংগীত পরিচালনায় স্যাড মেলোডি ঘরানার সুন্দর এই গান।
খালেদ মুন্নার নতুন এই একক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন।
এ প্রসঙ্গে অনুরূপ আইচ বলেন, ‘রাজেশের সঙ্গে বহু বছরের সম্পর্ক আমার। কিন্তু কোনো শিল্পী বা অডিও কোম্পানি উদ্যোগ না নেওয়ায় আমাদের একসঙ্গে গান করা হয়নি। মুন্না আমাদের নিয়ে গান করার উদ্যোগ নিয়েছে বলেই সুন্দর একটি গানের জন্ম হলো।’
এ ব্যাপারে রাজেশ বলেন, ‘অডিও ইন্ডাষ্ট্রিতে আমি ও অনুরূপ আইচ যে যার মতো কাজ করতাম। উনি আমার সুর পছন্দ করেন। আমিও তার লেখা পছন্দ করি। সুযোগের অভাবে আমাদের একসঙ্গে কাজ হয়নি। এবার হলো মুন্নার উদ্যোগে। বেশ ভালো লাগছে।’
গায়ক খালেদ মুন্না বলেন, ‘এক যুগ পর ধ্রুব মিউজিক স্টেশন থেকে আমার একক অ্যালবাম বের হবে। এরজন্য ধ্রুব গুহকে ধন্যবাদ জানাই। ১০টি গান নিয়ে সাজানো এ অ্যালবামের নাম এখনো ঠিক হয়নি। এতে বাংলাদেশের বিখ্যাত গীতিকার সুরকারেরা গান বানিয়ে দিয়েছেন আমাকে। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1790764671.jpg)
