রাকাব’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন বগুড়ার রফিকুল ইসলাম
বিশিষ্ট অর্থনীতিবিদ মো. রফিকুল ইসলামকে নিয়োগ দিয়ে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। রফিকুল ইসলাম ২০০৪-২০০৬ পর্যস্ত কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি কমনওয়েলথ ইউনিভার্সিটির কাউন্সিল মেম্বার, সম্মিলিত নাগরিক ফরম রাজশাহীর সভাপতি, জিয়া পরিষদ রাজশাহীর সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুনরফিকুল ১৯৫০ সালে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত রইছ উদ্দিন তালুকদার। কর্মজীবনে সৎ নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তিনি ব্যাপকভাবে সমাদৃত।
মন্তব্য করুন







