চাঁদা চেয়ে হুমকি, খুলনায় অস্ত্রসহ তিনজনকে আটক
খুলনায় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর লবণচরা থানার রূপসা ব্রিজের নিচে জালালের তুষ মিলের পাশ থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি ককটেল জব্দ করা হয়।
আটকরা হলেন, লবণচরা থানার মাথাভাঙ্গা জুট মিলের পাশে কিসলু হাওলাদারের ছেলে মো. আল আমিন (২৩), রূপসা মর্ডাণ সীফুড এলাকার আ. রহিম মোল্লা ওরফে কসাই রহিমের ছেলে মো. রনি মোল্লা ওরফে কসাই রনি (২৮) এবং রূপসা স্ট্যান্ড ডাক্তার গলির রাজু জোমাদ্দারের ছেলে স্বরন জোমাদ্দার ওরফে সজল জমাদ্দার (২৬)।
আরও পড়ুনপুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনার দুই শীর্ষ সন্ত্রাসী বাহিনীর পরিচয় দিয়ে তারা বিভিন্ন সময়ে ঘাটের মালিকের কাছে চাঁদা দাবি করত। চাঁদা না দিলে তাদের বিভন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করত। এমন তথ্য পেয়ে থানা পুলিশ সত্যতা যাচাইয়ের জন্য রাত ৭টার দিকে লবণচরা থানার রূপসা ব্রিজের উত্তর পাশে পৌঁছালে তারা হেলমেট, মুখোশ ও গামছা দিয়ে মুখ ঢেকে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








