ভিডিও মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৭ পিএম

বগুড়ার সোনাতলায় বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত 

বগুড়ার সোনাতলায় বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় চলতি বছর বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হয়েছে। এবার ভালো দাম পেয়ে কৃষকও খুশি। সেই সাথে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে কৃষকের আগ্রহ বেড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা ও হরিখালী দু’টি খাদ্য গুদাম রয়েছে। চলতি বছর সংশ্লিষ্ট দপ্তর সোনাতলা খাদ্য গুদামে ধান ৭০৯.৯৬০ মেট্রিক টন, চাল ১২০০ মেট্রিক টন এবং হরিখালী খাদ্য গুদামে ২৫৩ মেট্রিক টন ধান ও ৭৪২ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সে অনুযায়ী এবার নির্ধারিত সময়ের মধ্যে কৃষক ও মিলার ওই দু’টি খাদ্য গুদামে বোরো ধান ও চাল সরবরাহ করেছে। প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে বিক্রি হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় ঠাকুরপাড়া গ্রামের তোজাম্মেল হক নামের এক কৃষক বলেন, এবার বাজার দরের চেয়ে সরকারি খাদ্য গুদামে দাম ভালো পাওয়ায় কৃষক ধান ও চাল সরবরাহে আগ্রহ দেখিয়েছে। যার ফলে সরকারের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।

আরও পড়ুন

সোনাতলা চাল কল মালিক সমিতির সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ পুটু বলেন, প্রতিটি মিলার এবার নির্ধারিত সময়ের মধ্যেই বরাদ্দকৃত চাল সরবরাহ করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে সোনাতলা খাদ্য গুদামের ওসিএলএসডি জালাল উদ্দিন সরদার বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষক বান্ধব সরকার।

তাই সরকার কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য ন্যায্য মূল্যে নিতে নির্দেশনা দেওয়ার পর কৃষক ও মিলাররা ধান ও চাল সরবরাহে উৎসাহ দেখিয়েছে। যার ফলে ধান ও চাল ক্রয়ের সরকারি লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত 

১

ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

২

বর্জ্য হতে বায়ু দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

৩

তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান

৪

চাঁপাইনবাবগঞ্জে পৌনে ৭ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার

৫

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ

৬