ভিডিও মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০২ পিএম

এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনবে সরকার: বিমানমন্ত্রী

এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনবে সরকার: বিমানমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের পর এবার ফ্রান্সের এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। আসছে অক্টোবরেই এ নিয়ে চুক্তি হওয়ার কথা জানালেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

বিমানমন্ত্রী বলেন, “এখন পর্যন্ত বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখানে ১৫টি আছে ওয়াইড বডি আর ন্যারো বডি ১১টি”।

তিনি বলেন, “অনেকে প্রশ্ন করে এত বোয়িং আমরা কেন কিনলাম? সামর্থ্য আছে কি-না। চুক্তি স্বাক্ষর করা মানেই যে এখনই নেওয়া বিষয়টি তা না। এই চুক্তি সাক্ষরের পর প্রথম এয়ার ক্রাফটই আসবে ২০৩১ সালে। যদিও আমরা অনুরোধ করছি, অন্তত একটা হলেও আমাদের ২০২৭-২৮ সালের মধ্যে দিত”।

আরও পড়ুন

মন্ত্রী জানান, বাকি যে বিমানগুলো সেগুলো কিনতে ২০৩৫-৩৬ সাল পর্যন্ত লাগবে। তবে এই বিমান কেনার জন্য এখনই টাকা পরিশোধ করতে হচ্ছে না। যে বিমানগুলো আসবে সেগুলো বিমানের আয়ের টাকা দিয়েই কেনা যাবে।

বিমানমন্ত্রী বলেন, “বিমানের বহর বাড়িয়ে এভিয়েশন খাতকে আমরা উন্নত করতে চাই। ফ্লিট বাড়লে, যাত্রীর সংখ্যা বাড়লে সব মিলিয়ে টিকেটের দামও কমাতে পারি। আমি মনে করি বোয়িংয়ের মতো এয়ারবাস কেনার চুক্তিও যথার্থ হবে”।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনবে সরকার: বিমানমন্ত্রী

১

টেন্ডারের দুই বছরেও হয়নি ভবন, ছাপড়া ঘরে চলছে পাঠদান

২

রংপুর শিক্ষা অফিসে দুদকের অভিযান: চাকরিতে অনিয়মের তথ্য পাওয়ার দাবি

৩

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

৪

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু

৫

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

৬