ভিডিও মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৭ পিএম

হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ছবি: সংগৃহীত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তাকে অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়। আলোচনায় নিউইয়র্কে সদ্য সমাপ্ত জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের বিষয়ও উঠে আসে।

আরও পড়ুন

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পারস্পরিক স্বার্থ ও দুই দেশের জনগণের কল্যাণে ভারতের সঙ্গে ভবিষ্যৎমুখী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কাজ করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে বাংলাদেশ ভবিষ্যৎমুখী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী। একই সঙ্গে দুই দেশের জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

২

এশিয়ান গেমস: ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

৩

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন: নিহত ১৪

৪

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎই হতে পারে জ্বালানি নিরাপত্তার নতুন হাতিয়ার

৫

মুগ্ধতা ছড়ালেন আলিয়া ভাট

৬