ভিডিও মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২১ এএম

এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস

এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস

দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে। দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে এই উপ-কমিটির প্রধান করা হয়েছে। এর মাধ্যমে দলে নতুন দায়িত্ব পেলেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত রাজনৈতিক পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক উপ-কমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপ-প্রধান থাকবেন। এছাড়া দেশের প্রতিটি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা ও বিভাগ ও মাঠপর্যায়ে কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যেই এই উপ-কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া অক্টোবরের মধ্যে সব উপজেলা কমিটি গঠনের পরিকল্পনা। সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদসহ কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের রূপরেখা চূড়ান্ত হয়েছে। অচিরেই ঘোষণা আসবে বলেও জানানো হয়।

বৈঠকে দলের সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ, সংসদ সদস্য আব্দুল্লাহ আলামিন ও আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব আরিফুই ইসলাম আদীব, জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন সিএফ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস

১

চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয় : নজরুল ইসলাম খান

২

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিন আটক

৩

নওগাঁর রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে রোপা-আমন ধানের সবুজের সমারোহ

৪

দিনাজপুরের চিরিরবন্দরে চুরি মামলায় গ্রেফতার ৩, স্বর্ণের টুকরো উদ্ধার

৫

মুঘল আমলের স্মৃতির খোঁজে পলাশবাড়ীর ঐতিহাসিক তালতলী জামে মসজিদ

৬