ভিডিও সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৪ পিএম

প্রকৃতির লাল রত্ন : মুগ্ধতা ছড়ানো লাল মুনিয়া

প্রকৃতির লাল রত্ন : মুগ্ধতা ছড়ানো লাল মুনিয়া

প্রকৃতির রঙের পেয়ালা উপচে পড়া এক ছোট্ট ও চটপটে পাখি লাল মুনিয়া। এর অপরূপ সৌন্দর্য এবং স্ট্রবেরির মতো দেখতে শরীর যেকোনো প্রকৃতিপ্রেমীর মন কেড়ে নেয়। চড়ুই পাখির চেয়েও ছোট আকারের এই পাখি লম্বায় সাধারণত ১০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।

প্রজনন মৌসুমে পুরুষ পাখির পুরো শরীর উজ্জ্বল লাল রঙে ঢেকে যায়, যার ওপর থাকে ছোট ছোট সাদা ফোঁটা—দূর থেকে দেখলে মনে হয় যেন একটি ছোট স্ট্রবেরি ডালিম গাছের ডালে বসে আছে। এদের ডানা গাঢ় বাদামি এবং চোখ, ঠোঁট ও তলপেটে লাল ও কালচে ছোপ থাকে।

স্ত্রী পাখি এবং প্রজনন মৌসুমের বাইরের পুরুষ পাখির রঙ কিছুটা নিষ্প্রভ বাদামি বা ফ্যাকাশে হয়। এছাড়া ঋতু পরিবর্তনের সাথে সাথে এদের ঠোঁটের রঙেও পরিবর্তন আসে। ক্রান্তীয় এশিয়ার খোলা মাঠ, তৃণভূমি, নদীনালা বা বিলের ধারের ঘাসবন এবং ফসলের খেত (বিশেষ করে আখখেত) ও আশপাশের গুল্মঝোপে এদের বেশি দেখা যায়।

আরও পড়ুন

বাংলাদেশের গ্রামীণ চরাঞ্চল, পাবনার বিভিন্ন অঞ্চল বা ঘাসবন এলাকায় এখনও মাঝে মাঝে এদের আবাস দেখা মেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে এনজিও ম্যানেজারের ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

১

প্রকৃতির লাল রত্ন : মুগ্ধতা ছড়ানো লাল মুনিয়া

২

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করতে হবে : মহিত তালুকদার

৩

বগুড়ার সোনাতলার স্মরণিকা হোটেল এন্ড রেস্টুরেন্ট’র ৩০ হাজার টাকা জরিমানা

৪

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে আরো নতুন দু’টি বিষয়

৫

বগুড়া বার সমিতির সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে তিন আইনজীবীকে শোকজ

৬