ভিডিও সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫১ এএম

লালমনিরহাটে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

লালমনিরহাটে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। 

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ঘন্টিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে যাত্রীবাহী একটি ইজিবাইক বুড়িমারী থেকে পাটগ্রামের উদ্দেশে রওনা দেয়। একই সময়ে লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক বুড়িমারী স্থলবন্দরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘন্টিবাজার এলাকায় পৌঁছালে গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি ইজিবাইককে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মুদি দোকানে উল্টে পড়ে। এসময় ইজিবাইকের যাত্রী ও দোকানে থাকা ব্যক্তিদের মধ্যে তিনজন নিহত হন। 

আরও পড়ুন

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহত চারজনকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বুড়িমারীর ঘন্টিবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। আমরা বর্তমানে উদ্ধার কাজে ব্যস্ত রয়েছি। দুর্ঘটনায় তিনজন পুরুষ মারা গেছেন এবং আহত বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

১

মেসির অবিশ্বাস্য গোলেও জয় পেল না মায়ামি 

২

দেশের বাজারে আবারও দাম কমল সোনার

৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার  ৪৯৯

৪

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

৫

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

৬