ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৯ পিএম

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের পৃথক অভিযানে দুই মাদককারবারীসহ গ্রেফতার- ৪

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের পৃথক অভিযানে দুই মাদককারবারীসহ গ্রেফতার- ৪

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: নন্দীগ্রামে পৃথক অভিযান চালিয়ে দুই মাদক কারবারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নন্দীগ্রাম থানা থেকে তাদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, গতকাল শনিবার রাতে নন্দীগ্রাম পৌর এলাকার বৈলগ্রাম দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের সাকিল আহম্মেদ (২৭) ও নাটোরের সিংড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের নয়ন কুমার রবিদাস (২৪) নামে দুই মাদককারবারীকে গ্রেফতার করা হয়। এসময় একটি ইজিবাইক ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অপরদিকে আদালতের পরোয়ানার ভিত্তিতে উপজেলার বীরপলি গ্রামের কুতুব উদ্দিন শেখ (২৮) ও থানার পূর্বের নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি উপজেলার জামালপুর গ্রামের দুলাল হোসেন (৫৪) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার দুই মাদককারবারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত একজন ও নিয়মিত মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদের বগুড়া কোর্ট হাজতে পাঠানো  হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের পৃথক অভিযানে দুই মাদককারবারীসহ গ্রেফতার- ৪

১

রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় ১৪৪ জন গ্রেফতার

২

বগুড়া সিটি কর্পোরেশনে ওয়ার্ড বিন্যাসে তীব্র অসামঞ্জস্যতা

৩

বগুড়ায় জেলাপ্রশাসকের নিকট জুলাই যোদ্ধাদের স্মারকলিপি 

৪

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে চুরি 

৫

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সরকারি আজিজুল কলেজের মেধাবী শিক্ষার্থী বাঁধন নিহত

৬