ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক
চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসিমুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
রবিবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়।
নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
আরও পড়ুনদর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তুহিন মিয়া জানান, নাসিমুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা রয়েছে। ২০২৪ সালের ৬ ডিসেম্বর দায়ের করা ওই মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তুহিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1790492867.jpg)
_medium_1790492717.jpg)
_medium_1790510753.jpg)