ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৫৪ পিএম

মাদারীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান বিভূতি ভূষণ বাড়ৈকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ডাসার থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার বিভূতি ভূষণ বাড়ৈ ডাসার উপজেলার শশিকর গ্রামের মৃত বঙ্কিম চন্দ্র বাড়ৈর ছেলে।

পুলিশ জানায়, বিভূতি ভূষণ বাড়ৈর বিরুদ্ধে বিভিন্ন সময়ে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে রোববার তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ডাসার থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১

আকিজ ফুডের নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন

২

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রইদ’

৩

রংপুরের তারাগঞ্জে দুই জুয়াড়ির কারাদণ্ড

৪

জয়পুরহাটে ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের প্রত্নতাত্ত্বিক বেলেপাথর উদ্ধার

৫

বাঁশখালীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

৬