ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:৩২ পিএম

বাঁশখালীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

বাঁশখালীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে মুহাম্মদ মায়াজ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম গন্ডামারা ১ নম্বর ওয়ার্ডের মাতব্বর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মায়াজ ওই এলাকার মাওলানা আব্দুল মান্নানের ছেলে।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বাড়ির আশপাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মায়াজ। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্বজনেরা।

স্থানীয় লোকজন শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা নুরুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মায়াজ। পরে পরিবারের সদস্যদের অগোচরে সে পুকুরে পড়ে যায়।

দুই বছরের শিশুর এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের ভাষ্য, বাঁশখালীতে সাম্প্রতিক সময়ে পুকুরে ডুবে শিশু মৃত্যুর কয়েকটি ঘটনা ঘটেছে। বাড়ির পাশে থাকা পুকুরে নিরাপত্তাবেষ্টনী না থাকা এবং শিশুদের প্রতি পর্যাপ্ত নজরদারির ঘাটতি এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের একা বাইরে যেতে না দেওয়া এবং বাড়ির আশপাশের পুকুর, খাল ও জলাশয়ে নিরাপত্তাবেষ্টনী দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সচেতন ব্যক্তিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের প্রত্নতাত্ত্বিক বেলেপাথর উদ্ধার

১

বাঁশখালীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

২

বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই অফিসার হওয়ার সুযোগ

৩

মাদারীপুরে স্কুল প্রাঙ্গণে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

৪

বিক্রয় ডটকমে নিয়োগ, থাকতে হবে স্নাতক পাস

৫

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় সাবান জব্দ

৬