বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসার জায়গা দখল করে ঘর নির্মানের অভিযোগ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে এক মাদ্রাসার ৪ শতক মাঠের জায়গা দখলে নিয়ে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে উপজেলার কিচক ইউনিয়নের পাতাইর ধুলাঝাড়া এ ইউ দ্বি-মুখী দাখিল মাদ্রাসার ৪ শতক জায়গা দখল করে মাটির ঘর নির্মাণ করেছেন ধুলাঝাড়া গ্রামের মৃত ফারাজ উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল মোত্তালেব।
এব্যাপারে অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মহররম আলী বলেন, ১৯৬৫ সালে ৫৫ শতক জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। যার দলিল সহ প্রয়োজনীয় কাগজপত্র মাদ্রাসার নামেই রয়েছে। দখলকৃত ওই জায়গা উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছি।
আরও পড়ুনএব্যাপারে আব্দুল মোত্তালেব বলেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে এই জায়গায় অনেক আগে মাটির ঘর নির্মাণ করেছি। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে সরকারি সার্ভেয়ার দিয়ে মাপযোগ করার পর পরবর্তীসময়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
মন্তব্য করুন


_medium_1790513127.jpg)

_medium_1790512164.jpg)
_medium_1790511147.jpg)
_medium_1790510753.jpg)

_medium_1790499593.jpg)
