রাজশাহীতে যুবককে কুপিয়ে হত্যা
মফস্বল ডেস্ক : রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে বারিউল ইসলাম (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নগরীর ডিঙাডোবা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বারিউল একই এলাকার বধিরুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, পূর্বশত্রুতার জেরে দলবদ্ধভাবে বারিউলকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনরাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে, পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ রামেকের মর্গে রয়েছে।
মন্তব্য করুন

_medium_1790490487.jpg)





_medium_1790492717.jpg)
_medium_1790491872.jpg)
