ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:০৮ পিএম

বগুড়ার কাহালুতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

বগুড়ার কাহালুতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

কাহালু  (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় আলমগীর আকন্দ (৫০) নামের এক চার্জার রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলমগীর আকন্দ জয়পুরহাটের কালাই উপজেলার শাস্তিনগর ইউনিয়ের উদয়পুর থল গ্রামের আবুল হোসেন আকন্দের ছেলে।

গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের বড়ইতলা নামক স্থানে কচুরিপানার মধ্য থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। একই সময় তার পাশে পড়ে থাকা চার্জার রিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। চার্জার রিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্য তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ ।

স্থানীয়রা জানিয়েছেন, মরদেহ উদ্ধারের আগে রাত সাড়ে ১১টার দিকে বড়ইতলা এলাকায় শিশুসহ এক পুরুষ ও এক মহিলাকে দেখা যায়। তবে পুলিশের আগমন টের তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে আজ রোববার সকালে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকারীদের ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং গ্রেফতারের জোর তৎপরতা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

১

 ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে : সিইসি

২

নতুন বাণিজ্যিক টুর্নামেন্টের পথে বিসিবি

৩

আবার পেছাল হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ

৪

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

৫

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে : জ্বালানিমন্ত্রী

৬