ভারতে মার্কিন ৬টি এফ-৩৫ যুদ্ধবিমান ও দুই শতাধিক সেনা
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ছয়টি অত্যাধুনিক এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমানসহ ২০০ জনেরও বেশি সেনা ভারতে এসেছে। মূলত ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় প্রথমবারের মতো অংশ নিতে তারা দেশটিতে এসেছে বলে শনিবার (২৬ সেপ্টেম্বর) জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। খবর : এনডিটিভি
এক্সে দেয়া এক পোস্টে গোর জানান, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানগুলোর বহুপাক্ষিক বিমান মহড়ায় অভিষেক হতে চলায় তিনি অত্যন্ত আনন্দিত। গোর যুক্তরাষ্ট্রের বহুমুখী সক্ষমতাসম্পন্ন স্টিলথ যুদ্ধবিমানগুলোর ছবিও শেয়ার করেন। তিনি লেখেন, ‘যোধপুরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানশক্তি! তরঙ্গ শক্তি মহড়ায় প্রথমবারের মতো অংশ নিতে ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ এবং ২০০ বিমান বাহিনীর সদস্য এখন ভারতে। ভারতীয় বিমানবাহিনী ও অন্যান্য অংশীদারদের সাথে ভারতের আকাশে যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর অভিষেক হতে দেখে আমি উচ্ছ্বসিত।’
এর আগে গত মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনী জানায়, ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত যোধপুর বিমানঘাঁটিতে অনুষ্ঠিত হতে যাওয়া তরঙ্গ শক্তি মহড়ার দ্বিতীয় সংস্করণে সাতটি বিদেশি দেশ অংশ নেবে; আর এই বহুপাক্ষিক মহড়ায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানগুলোও অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত।
আরও পড়ুনমহড়া চলাকালে ভারত রাফায়েল, মিরাজ-২০০০, জাগুয়ার, তেজস, মিগ-২৯ এবং সুখোই-৩০ এমকেআইয়ের মতো যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে। এই মহড়ার লক্ষ্য হলো দেশটির প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরা এবং বিভিন্ন দেশের বিমানবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও যৌথ কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধির একটি মঞ্চ তৈরি করা।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1790500753.jpg)
_medium_1790498939.jpg)
_medium_1790498415.jpg)
_medium_1790497956.jpg)
_medium_1790497146.jpg)
_medium_1790491687.jpg)
_medium_1790501845.jpg)
_medium_1790501552.jpg)
_medium_1790501297.jpg)