ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:১২ পিএম

ঢাকার দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত!

ঢাকার দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত!

স্পোর্টস ডেস্ক : ঢাকায় নভেম্বরে হবে সাফ চ্যাম্পিয়নশিপ। আর টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে যাচ্ছে ভারত। 
দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের পরিবর্তে নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দিতে যাচ্ছে তারা। সেকারণেই এমন সিদ্ধান্ত। 

প্রতিবেদন অনুযায়ী, নিউজিল্যান্ডের বিপক্ষে ওই প্রীতি ম্যাচ দুটির জন্য ভারত তাদের সিনিয়র দল পাঠাতে পারে। ফলে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে অনূর্ধ্ব-২৩ দল অথবা রিজার্ভ খেলোয়াড় নির্ভর একটি দল পাঠানোর কথা আলোচনায় রয়েছে।

সূচি-সংঘাতের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ৪ থেকে ১৭ নভেম্বর, আর ৭ নভেম্বর থেকে শুরু হবে ফিফার আন্তর্জাতিক উইন্ডো। 

আরও পড়ুন

প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় কোচ খালিদ জামিল নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে শক্তিশালী দল নিয়ে খেলতে চান। ২০২৬ বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচগুলো জাতীয় দলের জন্য বেশি উপকারী হবে বলে তিনি মনে করছেন। 

টাইমস অব ইন্ডিয়াকে জামিল বলেন, ‘ফিফা বিশ্বকাপে খেলা দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তাব যখন দেওয়া হয়েছিল, তখন আমি ফেডারেশনের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছিলাম।’ এই সিদ্ধান্ত সাফ চ্যাম্পিয়নশিপে বড় প্রভাব ফেলতে পারে। ভারত বর্তমান চ্যাম্পিয়ন এবং গ্রুপ পর্বে তাদের মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। অন্য গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত!

১

বগুড়ার কাহালুতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

২

 ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে : সিইসি

৩

নতুন বাণিজ্যিক টুর্নামেন্টের পথে বিসিবি

৪

আবার পেছাল হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ

৫

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

৬