ভিডিও রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৬ এএম

ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন

ছবি : সংগৃহীত, ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন সংকটকে দ্রুত দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে চীন বলেছে, ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে। একই সঙ্গে আন্তর্জাতিক বিরোধ সংলাপের মাধ্যমে সমাধান এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কর্তৃত্বকে সম্মান করার আহ্বান জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। খবর আনাদোলু এজেন্সির

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে হান ঝেং বলেন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের কর্তৃত্ব লঙ্ঘন করে একতরফা সামরিক পদক্ষেপের বিরোধিতা করে চীন।

তিনি বলেন, ফিলিস্তিন সংকটকে যত দ্রুত সম্ভব দ্বিরাষ্ট্রীয় সমাধানের সঠিক পথে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বড় শক্তিগুলোর ‘বিশেষ দায়িত্ব’ রয়েছে বলে মন্তব্য করেন হান ঝেং। তিনি বলেন, বড় দেশগুলোর উচিত আন্তর্জাতিক নিয়ম মেনে চলা, আইনের শাসন সমুন্নত রাখা এবং সঠিক কাজ করার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া।

মধ্যপ্রাচ্য, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখানোর আহ্বানও জানান তিনি।

আরও পড়ুন

ফিলিস্তিন সংকটের বিষয়ে হান পশ্চিম তীরে শাসনব্যবস্থা আরও কার্যকর করার আহ্বান জানান। এ ক্ষেত্রে ‘ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে’, এই নীতির সঙ্গে সামঞ্জস্য রাখার কথা বলেন তিনি।

একই সঙ্গে গাজায় যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের ক্ষেত্রেও দ্রুত অগ্রগতির আহ্বান জানান চীনের ভাইস প্রেসিডেন্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন

১

মিরসরাইয়ে বয়লার বিস্ফোরণে কেমিক্যাল কারখানায় আগুন

২

ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের

৩

ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না : বিদ্যুৎমন্ত্রী

৪

রূপপুর ঘিরে পর্যটনের অপার সম্ভাবনা ছুটির দিনে উপচেপড়া ভিড়

৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে ৮ জন আহত

৬