পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় নয় : ইরান
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দিলেও পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। ইরানের প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি খুলে দেওয়ার পর সাত দিনের মধ্যে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। এর মধ্যে লেবাননও রয়েছে। একই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নিতে হবে, দেশটির জব্দ করা অর্থ ছাড় করতে হবে এবং তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
মধ্যপ্রাচ্যে সাত মাস ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি এখন সংঘাত নিরসনের আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ইরান প্রণালিটি বন্ধ রেখে যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক তেল সরবরাহের গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক করতে চাইছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেন, ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর আশা করছেন তিনি। তবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের শর্ত মেনে নেওয়ার পরই পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনায় বসতে প্র¯‘ত তারা।
আরও পড়ুনইরানের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারসহ পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে কোনো ছাড় দেবে না তেহরান। একইভাবে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর মার্কিন দাবিও তারা মেনে নেবে না। সূত্র : রয়টার্স
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1790406561.jpg)





_medium_1790406847.jpg)
_medium_1790405257.jpg)