ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৫ পিএম

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না : বিদ্যুৎমন্ত্রী

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না : বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। জনগণ যে সময়ের জন্য ম্যান্ডেট দিয়েছে, সে পর্যন্ত ক্ষমতায় থাকবে সরকার।

কোন হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী যারা রাসুল কিংবা নবীদের নিয়েও বিতর্কিত কথা বলে, তারা কেমন ইসলাম চর্চা করে? জামায়াতে ইসলামী প্রকৃতপক্ষে ইসলাম নয়। বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে দেশবাসীকে ধৈর্য ধরার জন্য ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা হলে আমরা জনগণের কাছে গেছি। আপনারা ধৈর্য ধরেছেন এবং আল্লাহর রহমতে আমরা সেই সমস্যার সমাধান করেছি।

তিনি আরো বলেন, দীর্ঘ ১৭ বছর সিরাজগঞ্জের মাটিতে আমার এমন কোনো নেতাকর্মী নেই যারা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়নি। আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অত্যাচার করেছে। অন্যায়-অত্যাচারের পাল্লা যখন ভারি হয়েছিল, তখন জুলাই বিপ্লব হয়েছিল।

আরও পড়ুন

বিএনপি সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট অনুষ্ঠান সঞ্চালনা করেন। সমাবেশে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা দেশব্যাপী চলমান রাজনৈতিক পরিস্থিতি, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানান। একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান। সমাবেশকে কেন্দ্র করে বিকেল থেকেই ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। পরে নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল মুখর হয়ে ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না : বিদ্যুৎমন্ত্রী

১

জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

২

গণপতি চক্রবর্তী হত্যা মামলার তদন্তে ৩৫ আলামত, ডিএনএ পরীক্ষার অপেক্ষা

৩

রংপুরে প্রতারক চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২

৪

রংপুর রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৫৬

৫

বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর জোরালো উদ্যোগ

৬