ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০৪ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

জয়পুরহাটের পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ‎আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকুরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজের প্রধান গেটের সামনে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মোঃ নজরুল ইসলামের পুত্র। তিনি একটি বেসরকারি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসবে চাকরি করতেন।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আকাশ মোটরসাইকেল যোগে হিলির দিকে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুরের হিলি থেকে ছেড়ে আসা পাবনাগামী সৌমিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে এসে তাকে ধাক্কা দেয়।

আরও পড়ুন

এ ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে পড়ে আহত হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে আকাশকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‎

‎পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তামবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ও স্থানীয় জনতা ধাওয়া করলে চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়। বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

১

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

২

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী

৩

জনবল নিয়োগ দেবে এসিআই, ৪০ বছর বয়সেও আবেদনের সুযোগ

৪

আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৫

ফ্রেশার প্রার্থীদের নিয়োগ দেবে ব্র্যাকনেট, ২০ বছর হলেই আবেদন

৬