ছাঁটাই প্রধান কোচ-ম্যানেজার, অস্ট্রেলিয়া সিরিজের আগেই আসছেন হেম্প
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ও এশিয়ান গেমস দুই টুনামেন্টেই হতাশায় শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত আসরে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেলেও এবার ফিরতে হয়েছে খালি হাতে।
সেই দুঃখ না ভুলতেই এবার অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিতে হচ্ছে বাংলাদেশ নারী দলকে। আগামী ৩ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দেশ ছাড়বে নিগার সুলতানা জ্যোতির দল। তার আগে প্রস্তুতি ক্যাম্পও করার কথা রয়েছে। জানা গেছে, অস্ট্রেলিয়া সিরিজে থাকবেন ১৬ সদস্য। দীর্ঘদিন পর দলে ফিরতে যাচ্ছেন মুর্শিদা খাতুন।
আসন্ন সিরিজে ম্যানেজার ফাইয়াজ থাকছেন না। তাকে সরিয়ে নতুন করে এই সিরিজের দয়িত্বে থাকবেন বুলবুল বাশার। এছাড়া প্রধান কোচ সারোয়ার ইমরানের অধ্যায়ও শেষ। আগামী ১ অক্টোবর বাংলাদেশে এসে দলের প্রধান কোচের দায়িত্ব বুঝে নেবেন ডেভিড হেম্প।
আরও পড়ুনপ্রসঙ্গত, বাংলাদেশ এইচপি দলের হয়ে কাজ করেছিলেন ডেভিড হেম্প। এরপর জাতীয় দলের ব্যাটিং কোচ এবং নারী দলের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে হেম্পের। এবার নিগার সুলতানা জ্যোতিদের প্রধান কোচ করা হচ্ছে তাকে।
মন্তব্য করুন

_medium_1790404892.jpg)
_medium_1790403259.jpg)



_medium_1790327785.jpg)
_medium_1790407629.jpg)

_medium_1790407205.jpg)