ভিডিও শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪১ পিএম

জিদানের অভিষেক ম্যাচে ফ্র্যান্সকে জেতালেন এমবাপে

জিদানের অভিষেক ম্যাচে ফ্র্যান্সকে জেতালেন এমবাপে

স্পোর্টস ডেস্ক : জিনেদিন জিদানের অধীনে উয়েফা নেশন্স লিগে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামে ফ্রান্স। সেই ম্যাচে তুরস্কের বিপক্ষে ফ্রান্সকে ১-০ গোলে জিতিয়েছেন কিলিয়ান এমবাপে। একমাত্র গোলটি তার পা থেকে আসলেও, পড়েছেন হাঁটুর চোটেও। আর তাতে ছিটকে গেছেন চলমান আন্তর্জাতিক সূচির বাকি ম্যাচগুলো থেকেও।

মাইকেল ওলিসের পাস থেকে গোল করে ফ্রান্সকে ১-০ ব্যবধানে জেতান এমবাপে। জাতীয় দলের হয়ে এটি তার ৬৭তম গোল, যা ফ্রান্সের হয়ে তার রেকর্ড আরও সমৃদ্ধ করেছে। ম্যাচের ৫৯ মিনিটে গোলটি করেন তিনি। ওই গোলেই নিশ্চিত হয়ে যায় ফরাসিদের জয়। তবে গোল করার পরপরই খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাকে। পাঁচ মিনিট পরই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

জিনেদিন জিদান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। আমার মনে হয়, তাকে ফিরে যেতে হবে। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। তার হাঁটুতে ফোলা রয়েছে। বিষয়টি আশাব্যঞ্জক নয়।’

আরও পড়ুন

ম্যাচের শেষ দিকে বক্সের বাইরে হাতে বল ধরায় লাল কার্ড দেখেন তুরস্কের গোলরক্ষক উগুরচান চাকির। খেলোয়াড় হিসেবে ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী জিদান এবারের বিশ্বকাপের পর দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হন। জাতীয় দলের দায়িত্বে এটিই তার প্রথম ম্যাচ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিদানের অভিষেক ম্যাচে ফ্র্যান্সকে জেতালেন এমবাপে

১

বেলজিয়ামের কাছে ২-০ গোলে হারল ইতালি

২

পুলিশের কেউ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

৩

বিগত সরকার সময়মতো হামের টিকা দেয়নি, তাই খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

৪

বগুড়ার যেসব এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ 

৫

মোবাইল সাংবাদিকতার নামে প্রতারণা

৬