ভিডিও শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০২:২৭ পিএম

চট্টগ্রামে শ্রীমতি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে শ্রীমতি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় শ্রীমতি খাল থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পটিয়া থানাধীন ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেগরপুনি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা, দু-তিন দিন আগে মরদেহটি ভেসে ওই এলাকায় এসেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে শ্রীমতি খালের পানি কমে গেলে গাছের শিকড়ের ওপর এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি খাল থেকে পাড়ে তুলে আনে। সুরতহাল শেষে বেলা ১১টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। চার মাস আগেও একই এলাকা থেকে একটি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করা হয়েছিল। তখন ওই মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎস যশ চাকমা জানান, দু-তিন দিন আগে মরদেহটি ভেসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেক জানান, অজ্ঞাতপরিচয় যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে কালো রঙের একটি গেঞ্জি ছিল। এছাড়া ঘটনাস্থল থেকে একটি টর্চলাইট ও প্লাস পাওয়া গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি দারোয়ান বা ডেকোরেশন দোকানের কর্মচারী ছিলেন।

স্থানীয় ছনহরা ইউনিয়ন পরিষদের সদস্য জাহেদুল হক জানান, চার মাস আগেও ওই এলাকায় আরেকটি মরদেহ পাওয়া গিয়েছিল। এলাকাটি নির্জন হওয়ায় এখানে কোনো অপরাধ সংঘটিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শ্রীমতি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার

১

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

২

আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয়: হাইকোর্ট

৩

গণতন্ত্র ধ্বংসে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত : পানিসম্পদমন্ত্রী

৪

বরিশালে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি পলাতক

৫

জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান

৬