ভিডিও শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৩ পিএম

হাজার ছাড়িয়েছে ছোট ইলিশের দাম, ৮০০-৯০০ গ্রামেই ১৫০০ টাকা

হাজার ছাড়িয়েছে ছোট ইলিশের দাম, ৮০০-৯০০ গ্রামেই ১৫০০ টাকা

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে।

আর ১ কেজি বা তার চেয়ে বড় মাছের দাম প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা। ফলে ইলিশের স্বাদ নিতে চাইলেও বাড়তি দামের কারণে অনেক ক্রেতাই এই মাছ কিনতে পারছেন না।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর উত্তর বাড্ডা ও মধ্য বাড্ডা কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে গিয়ে দেখা যায়, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম কেজিতে ১ হাজার ৫০০ টাকা। সে হিসাবে একটি মাছ কিনতেই ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ক্রেতাকে। অন্যদিকে ১ কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম কেজিতে ২ হাজার ২০০ টাকা। ফলে বড় আকারের একটি ইলিশ কিনতে দুই হাজার টাকার বেশি খরচ করতে হচ্ছে।

ক্রেতারা বলছেন, ইলিশের এই দাম তাদের নাগালের বাইরে। পরিবারের জন্য একটি ইলিশ কিনতে গেলেই বাজারের অন্যান্য প্রয়োজনীয় পণ্য কেনা যাবে না। দাম কমার আশায় অনেকে মাছ না কিনেই বাজার থেকে ফিরছেন।


উত্তর বাড্ডা বাজারে ইলিশ কিনতে আসা ক্রেতা রমজান আলী বলেন, ইলিশের দাম অনেক বেশি। ৮০০-৯০০ গ্রামের মাছও দেড় হাজার টাকা কেজি। একটি মাছ কিনতেই প্রায় ১ হাজার ৩০০ টাকা চলে যাচ্ছে। এই দামে নিয়মিত ইলিশ কেনা সম্ভব না।

মধ্য বাড্ডার আরেক ক্রেতা ইলিয়াস বলেন, এক কেজির ইলিশ ২ হাজার ২০০ টাকা কেজি। একটি মাছ কিনতে দুই হাজার টাকার বেশি লাগে। সংসারের অন্য খরচ আছে। তাই ইচ্ছা থাকলেও ইলিশ কিনতে পারছি না।

আরেক ক্রেতা মো. সাব্বির বলেন, ইলিশ বাঙালির পছন্দের মাছ। কিন্তু দাম যদি সাধারণ মানুষের নাগালের মধ্যে না থাকে, তাহলে মানুষ কীভাবে কিনবে? দাম কিছুটা কমলে হয়তো কিনতে পারতাম।

আরও পড়ুন

বিক্রেতারা বলছেন, ইলিশের দাম বেশি হওয়ায় ক্রেতারা আগের মতো পরিমাণে কিনছেন না। অনেকেই দাম শুনে মাছ না কিনে চলে যাচ্ছেন। কেউ কেউ বড় ইলিশের পরিবর্তে তুলনামূলক ছোট মাছের খোঁজ করছেন।

মধ্য বাড্ডার এক বিক্রেতা হারু দাস বলেন, দাম বেশি হওয়ায় বিক্রি আগের মতো নেই। ক্রেতারা এসে দাম জিজ্ঞেস করছেন, এরপর অনেকে আর কিনছেন না। ৮০০-৯০০ গ্রামের মাছও দেড় হাজার টাকা কেজি হওয়ায় সাধারণ ক্রেতার জন্য চাপ হয়ে যাচ্ছে।

উত্তর বাড্ডার এক বিক্রেতা মো. মিজান বলেন, এক কেজির ওপরের ইলিশ ২ হাজার ২০০ টাকা কেজি। বড় মাছের দাম শুনে অনেকে ছোট মাছ খুঁজছেন। 

এদিকে বাজারে ইলিশের পাশাপাশি ভারত থেকে আমদানি করা ইলিশ নিয়েও ক্রেতাদের অনাগ্রহের কথা জানা গেছে। কয়েকজন ক্রেতা জানান, ভারতীয় ইলিশের স্বাদ ও মান দেশি ইলিশের মতো নয় বলে তারা তা কিনতে চান না। তাদের পছন্দ দেশি ইলিশ হলেও দাম বেশি হওয়ায় সেই মাছও কেনা সম্ভব হচ্ছে না।

মাছ ক্রেতা মো. সিদ্দিকুর বলেন, দেশি ইলিশের স্বাদ ভালো। ভারত থেকে আসা ইলিশ খেয়ে তেমন ভালো লাগেনি। তাই দেশি ইলিশই নিতে চাই। কিন্তু দেশি ইলিশের দাম এত বেশি যে চাইলেও কেনা যাচ্ছে না।’

বাজারের সার্বিক পরিস্থিতিতে ক্রেতাদের মধ্যে মূল অভিযোগ ইলিশের দাম নিয়ে। তাদের ভাষ্য, ৮০০-৯০০ গ্রামের মাছের দামও যদি কেজিতে ১ হাজার ৫০০ টাকা হয় এবং এক কেজির মাছ ২ হাজার ২০০ টাকা হয়, তাহলে নিম্ন ও মধ্য আয়ের পরিবারের নিয়মিত ইলিশ কেনা কঠিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজার ছাড়িয়েছে ছোট ইলিশের দাম, ৮০০-৯০০ গ্রামেই ১৫০০ টাকা

১

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি ককরোচ পার্টির

২

এনসিপি নেতার আরেক অবৈধ ওষুধ গোডাউনের সন্ধান

৩

বাজারে বেড়েছে ডিম মাছ ও সবজির দাম 

৪

৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

৫

বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান

৬