ভিডিও বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩৩ পিএম

কিংবদন্তীদের গান তিন্নির কণ্ঠে

অভি মঈনুদ্দীন : কানিজ খাদিজা তিন্নি সেরাকণ্ঠ’খ্যাত এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। কিছুদিন আগে তিনি বিয়ে করেছেন। বিয়ের পর স্বামী, সংসার নিয়ে বেশ সুখে আছেন। পাশাপাশি তিনি তার পেশাগত কাজ নিয়েও ব্যস্ত। তিন্নি স্টেজ শোও যেমন করছেন, পাশাপাশি বিভিন্ন টিভি শোতেও অংশগ্রহল করার চেষ্টা করছেন। এরইমধ্যে তিনি গতকাল এনটিভির নিয়মিত অনুষ্ঠান ‘আজ সকালের গানে’ তৃতীয়বারের মতো সঙ্গীত পরিবেশন করার সুযোগ পেয়েছেন। এবার তার কণ্ঠে তিনি তুলে ধরেছেন বাংলাদেশ ও ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পীদের গান।

বাংলাদেশের শিল্পীদের মধ্যে তিনি গেয়েছেন বাংলাদেশের গানের গর্ব, যিনি কিংবদন্তী শিল্পীদেরও প্রিয় সেই শাহনাজ রহমতুল্লাহর গাওয়া জনপ্রিয় গান ‘যে ছিল দৃষ্টির সীমানায়’ গানটি। এছাড়াও তিনি রুনা লায়লার ‘ভালোবাসা ভালো নয় লোকে যদি মন্দ কয়’, ফেরদৌস ওয়াহিদের ‘ওগো তুমি যে আমার কত প্রিয়’, মিতালী মুখার্জির ‘কেন আশা বেঁধে রাখি’, শেখ ইশতিয়াকের ‘একদিন ঘুম ভেঙ্গে দেখি’ এবং তিন্নির নিজের মৌলিক গান ‘শরৎ আমার স্নিগ্ধতা’। এছাড়া তিনি ভারতের ভূপেন হাজারিকা’র ‘মেঘ থম থম করে’, চিত্রা সিং-এর ‘আমার চোখের জলের মাঝে’, মান্না দে’র ‘সবাইতো সুখী হতে চায়’ এবং রবীন্দ্রসঙ্গীত ‘একটুকু ছোঁয়া লাগে’ গানগুলো পরিবেশন করেন।

তিন্নি বলেন, ‘আমাদের দেশের কিংবদন্তী শিল্পীদের গান কিংবা ভারতের কিংবদন্তী শিল্পীদের গানই আসলে আমাদের দুই বাংলার শ্রোতাদের প্রাণ। যুগের পর যুগ এসব গান শুনে শুনে প্রজন্মের পর প্রজন্ম পার হয়ে যাচ্ছে। তব্ওু এসব গান বেঁচে আছে। আমরা যারা নতুন প্রজন্মের শিল্পী তারাও এসব গান নিয়মিত গাওয়ার মধ্যদিয়ে বাঁচিয়ে রাখছে। কিংবদন্তীদের গান গাইতে পারার মধ্যেও একটা ভালোলাগা কাজ করে নিজের মধ্যে। আমি এনটিভিকে ধন্যবাদ জানাই আমাকে এ গানগুলো গাইবার সুযোগ করে দেবার জন্য। বর্তমানে সংসার, নিজের মাস্টার্স জার্নি এবং শিক্ষক হিসেবে চাকরির পাঁচ বছর শেষ হয়ে ছয় বছরে পদার্পণ করব। এত এত কাজের বাইরেও পরিবার নিয়ে ঘোরাঘুরি এবং পরিবারকে সময় দিচ্ছি প্রচুর। সব মিলিয়ে আমি আমার জীবনের যে একমাত্র উদ্দেশ্য আফসোসবিহীন জীবন-যাপন করা, সেই পথেই যাচ্ছি।’

আরও পড়ুন

এদিকে তিন্নি জানান, গতকালই তিনি বাংলা ভিশনের ‘আমাদের রান্না ঘর’ অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন যা শিগগিরই প্রচারে আসবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিংবদন্তীদের গান তিন্নির কণ্ঠে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস, আহত ১৫

কক্সবাজার থেকে পাচারকালে বগুড়ায় ৪ হাজার ৯৪০ পিস  ইয়াবাসহ কারবারি গ্রেফতার

এই দেশ তখনই উন্নত হবে, যখন আমরা নেতারা ভালো হব: ফজলুর রহমান

জনগণের আস্থা ফেরাতে ব্যাংকারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসার  শিক্ষক-কর্মচারীদের ৫ মাস যাবত বেতন বন্ধ