ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:০৮ পিএম

ঢালিউড এ্যাওয়ার্ডে শাকিব, সোনিয়া উপস্থাপনায় সঙ্গে থাকবেন তারা

ঢালিউড এ্যাওয়ার্ডে শাকিব, সোনিয়া উপস্থাপনায় সঙ্গে থাকবেন তারা

বিনোদন ডেস্কঃ  আগামী ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যা- সিটিতে অবস্থিত ‘ইভাঞ্জেল চার্চ সেন্টার’-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে এই সময়ের সবচেয়ে গ্রহণযোগ্য, মানসম্পন্ন ও তারকাবহুল অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। ‘শো টাইম’-এর সিইও খাইরুল ইসলাম খোকনের সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় এবারের ঢালিউড অ্যাওয়ার্ডের নেপথ্যে থেকে সর্বাত্বক সহযোগিতা করবেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ততম ও জনপ্রিয় উপস্থাপিকা এবং প্রোগ্রাম প্ল্যানার শারমিনা সিরাজ সোনিয়া। এর পাশাপাশি নেপথ্যে থেকে আরো সহযোগিতা করবেন মেহেদী হাসান, সাফওয়াত গণি, রকি আলিয়ান।

অনুষ্ঠানে বাংলাদেশের চলচ্চিত্র, সঙ্গীত, ফ্যাশন, নাটকসহ আরো কয়েকটি ক্যাটাগরিতে তারকারা সম্মাননায় ভূষিত হবেন। সে সঙ্গে তারকারা পারফর্ম্যান্সে অংশগ্রহণ করার পাশাপাশি অনেকেই সঙ্গীত পরিবেশনও করবেন। এবারের ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উল্লেখযোগ্য যেসব তারকারা অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করা গেছে তারা হলেন রিজিয়া পারভীন, এস আই টুটুল, চঞ্চল চৌধুরী, শাকিব খান, শিরীন শিলা, নিরব, তমা মির্জা, স্পর্শিয়া, দীঘিসহ আরো অনেকে।

শারমিনা সিরাজ সোনিয়া বলেন, ‘এর আগে ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উপস্থাপনা করার সুযোগ আমার হয়ে উঠেনি। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উপস্থাপনা করতে যাচ্ছি। এরইমধ্যে আমাদের চলচ্চিত্রের গর্ব শাকিব খানের সঙ্গে একদিন আগেই সবকিছু নিয়ে মিটিং হয়েছে। তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, সম্মাননা গ্রহণ করবেন এবং সম্মাননা প্রদানও করবেন। পাশাপাশি পারফর্ম্যান্সেও অংশগ্রহণ করবেন। অন্যান্য সব শিল্পীদের বিষয়েও সবকিছু চূড়ান্ত। তবে কারা চূড়ান্তভাবে সম্মাননায় ভূষিত হবেন তা অনুষ্ঠানের দিন জানা যাবে। আশা করছি এবারের আয়োজন হবে বিগত দিনের চেয়ে আরো বর্ণাঢ্য এবং উপভোগ্য।’

চঞ্চল চৌধুরী বলেন, ‘মনপুরা মুক্তির পর প্রথম আমি ঢালিউড অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করি ২০১০ সালে। এরপর আরো বেশ কয়েকবার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। এবারের আয়োজনের জন্য শুভকামনা রইলো।’ অনুষ্ঠানে অংশগ্রহণ করা নিয়ে নিশ্চিত করে অভিনেত্রী স্পর্শিয়া বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমার আত্মীয় থাকেন। যে কারণে আমার সবসময়ই যাওয়া আসা হয়। চলতি মাসেই আমি যুক্তরাষ্ট্র থেকে এসেছি। আবার যাবো এ আয়োজনে অংশ নিতে। আশা করছি দারুণ হবে এবারের আয়োজন।’

আরও পড়ুন

শিরীন শিলা বলেন, ‘এ মুহূর্তে আমি কানাডা আছি। অনুষ্ঠানের আগেই চলে যাব আশা করছি।’ রিজিয়া পারভীন বলেন, ‘এর আগেও ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি। এবার যথারীতি গানে গানে সবাইকে মুগ্ধ করব।’

উল্লেখ্য, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের জামাইকাতে ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সর্বশেষ শাকিব খান অংশগ্রহণ করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢালিউড এ্যাওয়ার্ডে শাকিব, সোনিয়া উপস্থাপনায় সঙ্গে থাকবেন তারা

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১ কোটি জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির আভাস, হতে পারে জলাবদ্ধতা

বেগমগঞ্জে বাইকে আড়াই কেজি গাঁজা পাচারকালে কুমিল্লা চক্রের ২ সদস্য গ্রেপ্তার-

নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে: এ্যানি