ভারতের স্লিপার এসি বাসে আগুনে নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় বুধবার রাতে একটি এসি স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৯ জন নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি নয়ডা থেকে মহোবার দিকে যাচ্ছিল। যমুনা এক্সপ্রেসওয়ের জেওয়ার এলাকার দয়ানতপুর গ্রামে ঘটনাটি ঘটে। বাসের চালক ও কন্ডাক্টর ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
পুলিশ জানিয়েছে, বিহারের রেজিস্ট্রেশন নম্বরযুক্ত বাসটিতে রাত প্রায় ১১টার দিকে আগুন লাগে। জেওয়ার থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) অজয় কুমার সিং বলেন, বাসটি যমুনা এক্সপ্রেসওয়েতে পৌঁছানোর পর কয়েকজন যাত্রী পোড়া গন্ধ অনুভব করেন এবং চালককে বাস থামাতে বলেন। তিনি আরও বলেন, চালক গাড়িটি থামানোর আগেই আগুন ধরে যায় এবং দ্রুত পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। একজন নারীসহ ৯ জন বেরিয়ে আসতে ব্যর্থ হন।
আরও পড়ুনপুলিশ আরও জানিয়েছে, একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালক ও কন্ডাক্টর পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। এসএইচও বলেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, একটি মামলা দায়ের করা হবে এবং বিস্তারিত তদন্ত শুরু করা হবে।
বার্তা সংস্থা এএনআই-কে ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। তখন কেউ আমাকে ঘুম থেকে তুলে বলল যে বাসে আগুন লেগেছে। এরপর আমরা সবাই বেরিয়ে আসার জন্য ছুটোছুটি শুরু করি। বেরিয়ে আসা সহজ ছিল না, প্রচুর ধোঁয়া ছিল। কোনোভাবে আমরা বেরিয়ে আসতে সক্ষম হই। বাসটি যাত্রীতে পরিপূর্ণ ছিল।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1790232264.jpg)
_medium_1790231174.jpg)


_medium_1790161763.jpg)
_medium_1790157017.jpg)
_medium_1790232409.jpg)