জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন না করে পরীক্ষা শেষে জানুয়ারিতে নির্বাচন আয়োজনের চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে ভোট হবে না। পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, আশা করি। এই নির্বাচন কমিশনার বলেন, পাবলিক পরীক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। ফলে এ সময় নির্বাচন আয়োজন করা কঠিন।
আরও পড়ুনস্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে চিঠি চালাচালির কোনো নজির নেই উল্লেখ করে তিনি বলেন, সরকারের কাছে নির্বাচন উপযোগী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তালিকা চাওয়া হয়েছে। আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বাস্তবতার নিরিখেই নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1790238207.jpg)
_medium_1790237305.jpg)
_medium_1790235443.jpg)
_medium_1790234594.jpg)
_medium_1790234256.jpg)
_medium_1790230995.jpg)
_medium_1790227702.jpg)
_medium_1790236208.jpg)
_medium_1790230548.jpg)