ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত শিশু ৩৩ ঘণ্টা পর উদ্ধার দম্পতি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত শিশু ৩৩ ঘণ্টা পর উদ্ধার দম্পতি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে অপহরণের ৩৩ ঘণ্টার মধ্যে নাফিজ নামে ১১ মাসের এক শিশুকে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বাবা-মা’র কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতার হয়েছে নি:সন্তান এক দম্পতি। নাফিজ শাহাবাজপুর ইউনিয়নের হাজারবিঘি গ্রামের রিকশাভ্যান চালক রুবেল হোসেন (২৮) ও নিপা খাতুন (২৫) দম্পতির ছেলে। ওদিকে গ্রেফতারকৃত দম্পতি হলেন- একই গ্রামের মো. মানিকুজ্জমান (৩২) ও তার দ্বিতীয় স্ত্রী সুজিয়ারা বেগম (৩৫)।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, গত সোমবার বেলা পৌনে ১১টার দিকে শয়নকক্ষে ছেলে নাফিজকে শুইয়ে রেখে রান্না করছিলেন নিপা। পরে দুপুর ১২ টার দিকে ঘরে গিয়ে তিনি দেখেন ছেলে নাফিজ নাই। এসময় তিনি স্বামী রুবেলকে জানালে ছেলের খোঁজ শুরু করেন।

এক পর্যায়ে তিনি জানতে পারেন তার ১১ বছরের প্রতিবন্ধী ভাতিজি শিরিন খাতুন ঘর থেকে নাফিজকে নিয়ে হাজারবিঘি বাজারে কেক কিনতে যাবার সময় সড়কের ওপর থেকে একজন অজ্ঞাত বোরকা পরিহিত নারী নাফিজকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। এ অবস্থায় অনেক খুঁজেও না পেয়ে ওই রাতে শিবগঞ্জ থানায় অভিযোগ ও পরদিন গতকাল মঙ্গলবার মামলা করেন রুবেল।

আরও পড়ুন

এদিকে পুলিশ অভিযোগ পেয়েই নাফিজকে উদ্ধারে কাজ শুরু করে। এই ধরাবাহিকাতায় গতকাল মঙ্গলবার বিকেলে তথ্য প্রযুক্তির সাহায্যে শিবগঞ্জ বাজার থেকে প্রথমে গ্রেফতার করা হয় রুবেল ও নিপা দম্পতির প্রতিবেশী ও আত্মীয় সুজিয়ারাকে।

পরে তার স্বীকারোক্তিতে রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা এলাকায় সদ্য ভাড়া করা একটি বাড়ি থেকে নাফিজকে উদ্ধার এবং সুজিয়ারার দ্বিতীয় স্বামী মানিকুজ্জামানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আসামিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।

এসময় উপস্থিত ছিলেন ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক সৌরভ কুমার দত্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে অপহৃত শিশু ৩৩ ঘণ্টা পর উদ্ধার দম্পতি গ্রেফতার

বগুড়ায় ভুয়া সাংবাদিক আটক, আইডি কার্ড কিনেছিলেন দুই হাজার টাকায়

দিনাজপুরের হিলিতে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমেছে

বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

আইন আছে প্রয়োগ নাই

রামেক হাসপাতালে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড