ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৫ পিএম

দিনাজপুরের হিলিতে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমেছে

দিনাজপুরের হিলিতে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমেছে

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর হিলিতে সরবরাহ বাড়ায় কয়েকদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। পরিস্থিতি এমন স্বাভাবিক থাকলে সামনের দিনগুলোয় দাম আর বাড়বে না বলে জানান বিক্রেতারা।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, আগের তুলনায় প্রায় সব দোকানেই পেঁয়াজের যথেষ্ট সরবরাহ রয়েছে। ফলে বাজারে দামও কমতে শুরু করেছে। কয়েকদিন আগে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ৩৫ টাকায় নেমে এসেছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতারা জানান, মূলত নাটোর ও পাবনা অঞ্চল থেকে পেঁয়াজ কিনে সেগুলো স্থানীয় বাজারে বিক্রি করা হয়। সরবরাহ ভালো থাকায় বেশ কিছুদিন ধরেই দাম স্থিতিশীল রয়েছে। মাঝেমধ্যে সরবরাহ কম-বেশি হলে দামও ওঠানামা করে।

আরও পড়ুন

এছাড়া বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে কৃষকদের কাছে থাকা পেঁয়াজগুলোও বাজারে আসতে পারেনি। এতে চাহিদার তুলনায় সরবরাহ অনেকটা কম ছিল। ফলে মোকামেই পেঁয়াজের দাম খানিকটা ঊর্ধ্বমুখী ছিল। তারা আরও জানান, আগে মণপ্রতি পেঁয়াজ ১ হাজার ৫শ’ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১ হাজার ২শ’ টাকায় নেমে এসেছে। এখন বিক্রেতারাও কম দামে পেঁয়াজ কিনতে পারছেন। তাই খুচরা পর্যায়েও দাম কমে গেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে কেউ যেন কৃত্রিম সংকট তৈরি বা পণ্য মজুত করতে না পারেন, সে বিষয়ে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানে বাড়তি দামে পণ্য বিক্রি বা মজুতের প্রমাণ পাওয়া গেলে আর্থিক জরিমানা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের হিলিতে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমেছে

বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

আইন আছে প্রয়োগ নাই

রামেক হাসপাতালে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

বগুড়ায় এসেছে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের ব্যাগ, পোশাক ও জুতা 

বগুড়ার শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত