বগুড়ায় ৭ বছরের শিশু থানা হেফাজতে
স্টাফ রিপোর্টার : হোসাইন নামে ৭ বছর বয়সী এক শিশুকে বগুড়া মহানগরের সাতমাথা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে লোকজন শিশুটিকে কাঁদতে দেখে উদ্ধার করে সদর থানায় খবর দেয়। এরপর পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। শিশুটি এখন সদর থানা হেফাজতে রয়েছে।
সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী জানান, অনুমান ৭ বছর বয়সী শিশুটি তার নাম ও ঠিকানা বলতে পারে। সে নিজের নাম হোসাইন, বাবার নাম মৃত রোস্তম, মায়ের নাম হালিমা বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার দাউদপুর গ্রামে বলে জানিয়েছে। এছাড়া শিশুটি আর কিছু বলতে পারেনি।
আরও পড়ুনওসি আরো বলেন, তার দেয়া তথ্যমতে তার গ্রামে পুলিশ ও চোকিদার পাঠানো হয়। কিন্ত তার পরিচয় পাওয়া যায়নি। শিশুটিকে চিনতে পারলে ০১৩২০-১২৬৬০১ মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। শিশুটি সদর থানা হেফাজতে রয়েছে।
মন্তব্য করুন







