ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৫২ পিএম

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুর ধর্ষকের যাবজ্জীবন

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুর ধর্ষকের যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আলোচিত বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলায় শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত শহিদুল ইসলাম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার জামির বাড়ি গ্রামের নবিয়ার রহমানের ছেলে।

আদালত ও এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ আগস্ট শহিদুল ইসলাম হাতীবান্ধা উপজেলায় শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। এসময় শ্বশুর বাড়ি ফাঁকা পেয়ে পাশের বাড়ির এক বাক প্রতিবন্ধী শিশুকে(১০) মোবাইল ফোনে ছবি দেখানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর এ ঘটনায় ওই শিশুর বাবা বাদি হয়ে হাতীবান্ধা থানায় শহিদুলের নামে মামলা করেন।

আরও পড়ুন

মামলাটির দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার শহিদুলের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুর ধর্ষকের যাবজ্জীবন

বগুড়ায় বিচারকের এজলাস কক্ষে আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি

ঢাকায় জনবল নিয়োগ দেবে নগদ, থাকছে না বয়সসীমা

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

জয়পুরহাট সীমান্তে ৫১ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার

নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে থ্রি-হুইলার