ভিডিও বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৩০ পিএম

১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরেই দেশে সংকট শুরু হয়েছে : ডা. শফিকুর রহমান

১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরেই দেশে সংকট শুরু হয়েছে : ডা. শফিকুর রহমান

জামায়াতের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন সমস্যা নিয়ে সংসদে নোটিশ দেওয়া হলেও আলোচনা করছে না সরকার।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত বিট সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। 

জামায়াত আমির বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরেই দেশে সংকট শুরু হয়েছে। বিরোধীদল ২টি শপথ নিলেও সরকার নিয়েছে একটি শপথ। তাদের এই অপনীতির কারণে দেশে সংকট শুরু হয়েছে। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। 

আরও পড়ুন

বাংলাদেশ বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস-বিদ্যুৎ সমস্যার কারণে বিদেশিদের বিনিয়োগ বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে। সরকার বলেছিল দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে কিন্তু হচ্ছে তার বিপরীতটা। কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে দেশে বেকারত্ব বাড়ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরেই দেশে সংকট শুরু হয়েছে : ডা. শফিকুর রহমান

অনলাইন প্রতারণা বাড়ছে, পণ্য পেয়ে হতাশ হচ্ছেন ক্রেতারা

চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন ফ্রান্স-যুক্তরাজ্য-কানাডার

আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী