ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪১ পিএম

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানের অপসারণ ও স্বতন্ত্র বোর্ড গঠন সহ ৬ দফা দাবিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বগুড়া মহানগরী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় কবি কাজী নজরুল ইসলাম সড়কস্থ বগুড়া শাখা অফিসের সমানে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বগুড়া মহানগরীর আহবায়ক এড. শাহীন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব ব্যবসায়ী নেতা সেলিম রেজা, যুগ্ম আহবায়ক শ্রমিক নেতা আজগর আলী, অধ্যক্ষ ইকবাল হোসাইন, প্রভাষক আব্দুল হালিম, ডা. আবু বক্কর সিদ্দিক, শ্রমিক নেতা মাস্টার আনোয়ারুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে। দায়িত্ব নেওয়ার তিন মাসের বেশি সময় পার হলেও ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে পারেনি।

আরও পড়ুন

সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল

বগুড়ার কাহালুতে ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারি গ্রেফতার

আইফোনের লোভ, টিকটকের নেশা—কেন ঝুঁকির পথে কিশোররা? | Apratim | iphone

বগুড়ায় বাসে পাচারকালে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার, দুই যাত্রী গ্রেফতার

বগুড়ায় ৪টি ইজিবাইক লুটের অভিযোগ

জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের সময় ওয়াকআউট করল ইরান