জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের সময় ওয়াকআউট করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে মন্তব্য শুরু করতেই সভাকক্ষ ত্যাগ করেন ইরানি প্রতিনিধিদল।
নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দিতে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অবস্থান করলেও ট্রাম্পের ভাষণের সময় তারা পরিষদ কক্ষে উপস্থিত ছিলেন না। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য শুরু হলে নিম্নপর্যায়ের কয়েকজন কর্মকর্তা ও প্রতিনিধি আসনে উপবিষ্ট ছিলেন। তবে ট্রাম্প তেহরানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে চালানো যুক্তরাষ্ট্রের সামরিক হামলা প্রসঙ্গে কথা বলতে শুরু করলে একপর্যায়ে একমাত্র নিম্নপর্যায়ের এক কর্মী ছাড়া পুরো ইরানি প্রতিনিধিদল ক্ষোভ প্রকাশ করে সভাকক্ষ থেকে বের হয়ে যায়।
ভাষণে ট্রাম্প বলেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না। দীর্ঘ ৫১ বছর ধরে ইরানি শাসনব্যবস্থা রক্তপাত, গণহত্যা এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ ছড়িয়ে আসছে বলে দাবি করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, দীর্ঘদিন ধরে তারা মধ্যপ্রাচ্যে আগ্রাসী ভূমিকা পালন করলেও এখন আর তাদের সেই সুযোগ নেই।
আরও পড়ুনসাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, গত বছর দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সমর্থন বন্ধের শর্তে অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব দিয়ে আলোচনার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু তেহরান সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বড় ধরনের ভুল করেছে বলে মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1790074731.jpg)
_medium_1790073673.jpg)
_medium_1790070828.jpg)


